ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণসহ যুবক গ্রেফতার

ads

চট্টগ্রাম মহানগরীতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডস্থ নতুন রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উত্তম সেন (৩৫) পটিয়ার হাইদঘর, ব্রাহ্মণঘাটা, সেনবাড়ীর মৃত মানিক সেনের ছেলে।


রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তম সেন পুলিশি জিজ্ঞেসাবাদে জানিয়েছে উল্লেখিত স্বর্ণের মালিক চট্টগ্রামের হাজারী গলির ৩৪নং হাজারী লেইনের বাণিজ্য নিকেতন মার্কেটে অবস্থিত স্বর্ণেন দোকান এসএন শিল্পালয় এর মালিক ও পটিয়ার বাসিন্দা সনজিত ধর। পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়া যাওয়ার জন্য তাকে দেয়া হয়েছে।


উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা জানিয়ে ওসি বলেন, পাচারকারী উত্তম সেনকে আটকের পর মূল পাচারকারী সনজিদ ধর পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page